দুমকীতে দাওয়াত না পেয়ে বিএনপি'র একই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত-২

পটুয়াখালীর দুমকীতে বিএনপি'র কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর একই গ্রুপ সমর্থকদের মধ্যে সংঘর্ষে দু'জন আহত হয়েছে।

দুমকীতে দাওয়াত না পেয়ে বিএনপি'র একই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত-২

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে বিএনপি'র কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর একই গ্রুপ সমর্থকদের মধ্যে সংঘর্ষে দু'জন আহত হয়েছে।

‎রবিবার(২৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

‎আহতেরা হলেন- দুমকী উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু। তাদেরকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরেবাংলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

‎সূত্র জানায়, আগামী ২৬ শে ফেব্রুয়ারী পবিপ্রবি'র বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করার জন্য আলতাফ হোসেন চৌধুরী মূল ক্যাম্পাসে আগমন করেন। তার আগমনকে কেন্দ্র করে ওই গ্রুপ সমার্থক জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল ও মতিউর রহমান দিপু দাওয়াত পেলেও অন্য গ্রুপের আনোয়ার হোসেন হাওলাদার দাওয়াত না পাওয়ায় এ সংঘর্ষ হয়েছে বলে জানা যায়। তবে এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হাতাহাতি হয়েছে। দুমকী উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ খলিলুর রহমান ডেইলি ক্যাম্পাসকে বলেন, আলতাফ হোসেন চৌধুরী হলেন বিএনপি'র কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান। তিনি পবিপ্রবি ক্যাম্পাসে এসেছেন তা আমার জানা নেই। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️