পবিপ্রবির আইন অনুষদের নবীন বরণ ও বিতর্ক প্রতিযোগিতা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান-২০২৫, বিতর্ক প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে

পবিপ্রবির আইন অনুষদের নবীন বরণ ও বিতর্ক প্রতিযোগিতা

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান-২০২৫, বিতর্ক প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীরা প্রাণবন্ত পরিবেশে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় জীবনে যাত্রা শুরু করে।

‎পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর আগে অনুষ্ঠিত সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে সরকারি ও বিরোধী দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্কে বিরোধী দল বিজয়ী হয়।

‎অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাংগীর কবির সরকার।

‎নবাগত শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দিয়ে অতিথিবৃন্দ তাঁদের স্বাগত জানান।

‎বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষার্থীরাই জাতি গঠনের প্রধান কারিগর। তোমাদের মেধা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

‎প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবীনদের উদ্দেশে বলেন, “তোমরা মেধার স্বাক্ষর রেখে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। আইনের ছাত্র হিসেবে তোমরা আগামী দিনে শুধু আইন বিশেষজ্ঞ নও, বরং আইনপ্রণেতা, সমাজসংস্কারক ও ন্যায় প্রতিষ্ঠার অগ্রদূত হবে। আইন অধ্যয়ন মানে কেবল বইয়ের জ্ঞান নয়; এটি মানবিক মূল্যবোধ ও ন্যায়ের প্রতি অঙ্গীকার। আমি প্রত্যাশা করি, তোমরা দায়িত্বশীল নাগরিক হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে।” তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

‎এসময় উপস্থিত ছিলেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম, সহকারী অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম মাসুম, সহকারী অধ্যাপক মোঃ রহমত সরকার, সহকারী অধ্যাপক সউদ বিন আলম, সহকারী অধ্যাপক ও ভাইস চ্যান্সেলর এর একান্ত সচিব ড. মুহাম্মদ ইকবাল হোসেন, প্রভাষক আমিনা সরোয়ার ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ সাইদুর রহমান জুয়েলসহ অনুষদের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️