‎গাজায় গণহত্যার প্রতিবাদে দুমকিতে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় মুসলিমদের ওপর ইসরাইলি নৃশংস বর্বরোচিত গনহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে দুমকিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

‎গাজায় গণহত্যার প্রতিবাদে দুমকিতে বিক্ষোভ মিছিল

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় মুসলিমদের ওপর ইসরাইলি নৃশংস বর্বরোচিত গনহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে দুমকিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

‎সোমবার বেলা ১১টায় দুমকি উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন (ডুসা) ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে দুমকি নতুন বাজার, আল মামুন সুপার মার্কেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে একই স্থানে এসে মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

‎মানববন্ধনে দুমকি উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন(ডুসা) এর সভাপতি সাফায়েত সাগর এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রশিবির এর সভাপতি মোঃ মাসুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

‎ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমতিয়াজ তার বক্তব্যে বলেন, যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল চরম পশুত্ত্বের পরিচয় দিয়েছে। বোমা মেরে তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে, যা কোনো মানুষের পক্ষে মেনে নেয়া অসম্ভব। আমরা আল্লাহর কাছে ইসরায়েল এর ধ্বংস কামনা করছি। 

‎ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সমবেদনা জানিয়ে উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ বলেন, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নীতি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করছে। এ হামলায় নারী, শিশু, বৃদ্ধসহ অসংখ্য লোকদের যেভাবে হত্যা করা হচ্ছে, তা ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ। কিন্তু তাদের এই হামলাকে সমর্থন দিয়ে আসছে আমেরিকা, যা খুবই ঘৃন্য।

‎তিনি আরও বলেন, আমেরিকা ও ইসরাইল হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও তা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ছে না এবং কিছু দেশ তাদের সমর্থন দিয়ে আসছে , যা আসলেই দুঃখজনক।

‎উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাজ্জাদুল ইসলাম দুর্জয় বলেন, ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন ও হামলার তীব্র নিন্দা জানাই।আশা করছি তারা ফিলিস্তিনিদের ওপর চালানো অত্যাচার নির্যাতন অতি দ্রুত বন্ধ করবে। তিনি সকলকে ইসরায়েল এর পন্য বয়কটের অনুরোধ জানান।

‎এ ছাড়াও মানববন্ধনে উপজেলার বিভিন্ন বয়সের নানা শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️