‎ভোলায় আনসার-ভিডিপির ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের উদ্যোগে ভোলা জেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

‎ভোলায় আনসার-ভিডিপির ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

মোঃ সজিব সরদার:মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের উদ্যোগে ভোলা জেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

‎মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পর্যন্ত ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্য-সদস্যা, তাদের পরিবারবর্গ এবং সাধারণ রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে।

‎এই মেডিকেল ক্যাম্পে চক্ষু চিকিৎসা, চোখের ছানী অপারেশন, দন্ত চিকিৎসাসহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। 

‎প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিপুল সংখ্যক রোগী চিকিৎসা পরামর্শ গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন। বিশেষ করে চক্ষু সমস্যায় ভোগা রোগীদের জন্য আধুনিক ব্যবস্থাপনায় চোখের ছানী অপারেশনের ব্যবস্থা থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।

‎শীতের তীব্রতা বিবেচনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে আনসার ও ভিডিপি সদস্যদের পাশাপাশি শীতার্ত সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

‎অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কমান্ড্যান্ট রাসেদ বিন মামুন।

‎প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বলেন, “আনসার ও ভিডিপি বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ নয়; দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যা মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন।

‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন এই মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

‎তিনি বলেন, “এই ধরনের উদ্যোগ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বড় আশীর্বাদ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

‎ভোলা জেলা কমান্ড্যান্ট রাসেদ বিন মামুন জানান, প্রথম দিনেই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি আনসার-ভিডিপি সদস্য ও সাধারণ শীতার্ত মানুষের মধ্যে প্রায় ৫০০ জনকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। এ উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোলা জেলার আনসার-ভিডিপি সদস্য, তাদের পরিবারবর্গসহ সকল শ্রেণি-পেশার মানুষ নির্ধারিত সময়ের মধ্যে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️