দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ 

পটুয়াখালীর দুমকি উপজেলায় ফ্যাসিস্ট আমলে রাস্তা দখল করে উল্টো বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল হোসেন আতিক।

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ 

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় ফ্যাসিস্ট আমলে রাস্তা দখল করে উল্টো বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল হোসেন আতিক।

‎উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের একতা সড়কের বাসিন্দা মো. আবুল হোসেন আতিক ও তার পরিবারের বিরুদ্ধে রাস্তা কেটে সীমানাপ্রচীর নির্মানের নামে  মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য  ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি । 

‎সোমবার বিকেল ৪ টায় দুমকি প্রেসক্লাবে আয়োজিত এক  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

‎তিনি বলেন, কিছু সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে খবর প্রকাশিত হয়েছে—যেখানে জনসাধারণের রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছেন এবং জামায়াতের রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন এমন অভিযোগ করা হয়েছে।এসব অভিযোগ ‘সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।প্রকৃতপক্ষে, ২০২০ সালের ২২ ডিসেম্বর এক সালিশ বৈঠকে এজমালি ৬ ফুট রাস্তাকে ৮ ফুট করার সিদ্ধান্ত হয়। বৈঠকের শর্ত অনুযায়ী তিনি ও অপর পক্ষ রুহুল আমিন উভয়ে ১ ফুট করে জমি ছাড়ার কথা ছিল। কিন্তু রুহুল আমিন সেই জমি না দিয়ে বরং আতিকের জমি দখল করেছেন বলে অভিযোগ করেন তিনি। অথচ উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারনা চালানো হচ্ছে।

‎তিনি প্রশাসনের কাছে জমি মাপজোক করে সঠিক চিত্র উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে রুহুল আমিন কর্তৃক রাস্তার দখলকৃত জমি ফেরত দেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️