বরিশালে ভিডিপি অ্যাডভান্স কোর্স এর উদ্বোধন

উদ্যোক্তা তৈরি, আত্নকর্মসংস্থান সৃষ্টি, দক্ষজনশক্তি, ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণ এবং নিজেদের সক্ষমতাবৃদ্ধির লক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ দিন মেয়াদী ভিডিপি অ্যাডভান্স কোর্স ১ম ধাপ উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।

বরিশালে ভিডিপি অ্যাডভান্স কোর্স এর উদ্বোধন

‎মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ উদ্যোক্তা তৈরি, আত্নকর্মসংস্থান সৃষ্টি, দক্ষজনশক্তি, ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণ এবং নিজেদের সক্ষমতাবৃদ্ধির লক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ দিন মেয়াদী ভিডিপি অ্যাডভান্স কোর্স ১ম ধাপ উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।

‎মঙ্গলবার (২৯ জুলাই) বরিশাল জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে বরিশাল জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি, বিএএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো: আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য ও দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও তিনি প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে মনোনিবেশ করার জন্য সকলকে অনুপ্রাণিত করেন। তিনি প্রশিক্ষণার্থীদেরকে বলেন প্রশিক্ষণ লব্ধঙ্গান কাজে লাগিয়ে উদ্দ্যেক্তা ও আত্নকর্মসংস্থান সৃষ্ঠি করতে হবে। তিনি আরও বলেন, আগামী জাতিয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভিডিপি সদস্যদেরকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

‎উদ্বোধন অনুষ্ঠান শেষে রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস ভাতাভুক্ত দলনেতা/দলনেত্রী ও আনসার কমান্ডারদের মাঝে প্রশংসনীয় কাজের জন্য বাই সাইকেল বিতরণ করেন। পরিশেষে জেলা কমান্ড্যান্ট সভাকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

‎অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ উপজেলা প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দসহ উক্ত কোর্সের ১০০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️