পবিপ্রবিতে একক কম্বাইন্ড ডিগ্রি বহালের দাবিতে এএনএসভিএম শিক্ষার্থীদের প্রতিবাদ ‎

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল নিউট্রিশন, সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদে একক কম্বাইন্ড ডিগ্রি ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি’ বহালের দাবিতে প্রতিবাদ সভা ও মিছিল করেছেন শিক্ষার্থীরা

পবিপ্রবিতে একক কম্বাইন্ড ডিগ্রি বহালের দাবিতে এএনএসভিএম শিক্ষার্থীদের প্রতিবাদ  ‎

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল নিউট্রিশন, সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদে একক কম্বাইন্ড ডিগ্রি ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি’ বহালের দাবিতে প্রতিবাদ সভা ও মিছিল করেছেন শিক্ষার্থীরা।

‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এএনএসভিএম অনুষদের একাডেমিক ভবন-১ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়-২৪ চত্বরে এসে শেষ হয়।

‎প্রতিবাদকারী শিক্ষার্থীরা জানান, প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, পেশাগত স্বীকৃতি এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে টানা ৩৪ দিনের আন্দোলনের পর গত ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত জরুরি একাডেমিক কাউন্সিল সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একক কম্বাইন্ড ডিগ্রি চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। ওই সিদ্ধান্তের পক্ষে প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থীর সুস্পষ্ট সমর্থন থাকলেও একটি কুচক্রী মহল পুনরায় লাইভস্টক সেক্টরে বিভাজন সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তারা।

‎শিক্ষার্থীরা আরও জানান, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে পুনরায় আলাদা ‘এনিমাল হাজবেন্ড্রি’ ডিগ্রি চালুর দাবিতে আদালতে রিট দায়ের করেছে। তাদের দাবি, একক কম্বাইন্ড ডিগ্রি বাতিল বা পরিবর্তন করা হলে ভেটেরিনারি শিক্ষার মান, পেশাগত মর্যাদা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

‎প্রতিবাদ সভায় লেভেল-৩, সেমিস্টার-২ এর শিক্ষার্থী নাজমুল হুদা বলেন,“বিভক্ত ডিগ্রি আমাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমিয়ে দেবে। আমরা চাই ডিগ্রির স্বকীয়তা, মর্যাদা ও সার্বিক মান বজায় রেখে একটি মাত্র ডিগ্রি ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি’ বহাল থাকুক।

‎এছাড়া লেভেল-৪, সেমিস্টার-১ এর শিক্ষার্থী সাদিয়া সারওয়ার বলেন,“কম্বাইন্ড ডিগ্রি চালুর পর আমাদের পাঠ্যক্রম আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। আলাদা ডিগ্রি পুনরায় চালু হলে আমাদের পেশাগত স্বীকৃতি ও ভবিষ্যৎ কর্মক্ষেত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

‎প্রতিবাদ শেষে শিক্ষার্থীরা অবিলম্বে দায়েরকৃত রিট বাতিল করে পূর্বের সিদ্ধান্ত বহাল রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️