‎ভোলায় ভিডিপি অ্যাডভান্সড কোর্স ২০২৫ প্রথম ধাপ এর সমাপনী অনুষ্ঠিত

ভোলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ভিডিপি অ্যাডভান্সড কোর্স ২০২৫ (প্রথম ধাপ)-এর ২৮ দিনব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎ভোলায় ভিডিপি অ্যাডভান্সড কোর্স ২০২৫ প্রথম ধাপ এর সমাপনী অনুষ্ঠিত

‎মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ভোলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ভিডিপি অ্যাডভান্সড কোর্স ২০২৫ (প্রথম ধাপ)-এর ২৮ দিনব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৬ মে) সকালে ভোলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদ বিন মামুন।

‎পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে ব্যবহার করে ভিডিপি সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখতে হবে।

‎তিনি আরও বলেন, নারী ও শিশু পাচার, বাল্যবিবাহ, মাদক চোরাচালান, জঙ্গিবাদসহ নানা অপরাধ দমনে ভিডিপি সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নিজেদের আদর্শ, দক্ষ এবং দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কর্মকর্তা প্রবীর কুমার রায়। সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া ৭৪ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

‎এ সময় রেঞ্জ কমান্ডার কার্যালয়ের চলমান সংস্কার কাজ ও অস্ত্রাগারের উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️