‎পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ

জ্বালানি উপদেষ্টার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার এবং বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি

‎পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: জ্বালানি উপদেষ্টার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার এবং বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) জাতীয়তাবাদী কর্মচারী ও কর্মকর্তা ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার( ২৮ জানুয়ারি) বেলা ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মুক্ত বাংলার পারদেশে এক প্রতিবার সভা অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে বক্তব্য রাখেন সংস্থাপন শাখার সহকারী রেজিস্টার রিয়াজ কাঞ্চন শহিদ, জাতীয়তাবাদী কর্মচারী ফোরাম নেতা মেজবাহ উদ্দিন খান জসিম, মাহবুবুর রহমান,মোশারেফ হোসেন প্রমুখ।

‎বক্তারা বলেন,গত ১১ বছর ধরে সরকারি চাকুরিজীবীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত।

‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। নবম পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে ।

‎এ অবস্থায় জ্বালানি উপদেষ্টার বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে বলে দাবি কর্মচারী নেতাদের। তারা অবিলম্বে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করে আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। 

‎দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও পুনর্ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️