খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুমকীতে তাঁতী দলের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পটুয়াখালীর দুমকী উপজেলা তাঁতীদলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুমকীতে তাঁতী দলের দোয়া মাহফিল

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পটুয়াখালীর দুমকী উপজেলা তাঁতীদলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

‎উপজেলা তাঁতী দলের উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর)সন্ধ্যা ৭ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‎উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান, সহ-সভাপতি আমির হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিন্টু, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম তারেক খান।

‎এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সম্ভু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ওহিদুল ইসলাম, সদস্য সচিব মাসুদ আলম মৃধা, শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন মিয়া, মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহিলা দলের সভানেত্রী আমেনা বেগম,খান নাসিমা পারভীন ডলি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান রিয়াজ, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. মাসুম বিল্লাহ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️