বাঘায় ভ্রাম‍্যমান আদালতে দুই ঔষধ ব‍্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে ২ জন ঔষধ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি ও রাজশাহী জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মো: শরিফুল ইসলাম।

বাঘায় ভ্রাম‍্যমান আদালতে দুই ঔষধ ব‍্যবসায়ীকে জরিমানা

বাঘা রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে ২ জন ঔষধ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি ও রাজশাহী জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মো: শরিফুল ইসলাম।

সোমবার (৫ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন।এসময় ঔষধের তাপমাত্রা নিয়ন্ত্রণ না করা, সেম্পুল ঔষধ রাখা এবং ফার্মেসীতে বিক্রয় যোগ্য নয় এমন ঔষধ পাওয়ার অপরাধে উপজেলার আড়ানী পৌর বাজারের মেসার্স আনোয়ারা ফামেসীকে ৩ হাজার ও মেসার্স শাফি মেডিকেল স্টোরে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে সকল ঔষধ ফার্মেসীদের কে সঠিক ভাবে ঔষধের তাপমাত্রা নিয়ন্ত্রণ, সেম্পুল না রাখা এবং ফামেসীতে বিক্রয় যোগ্য নয় এমন ঔষধ না রেখে ব্যবসা পরিচালনা করার সু পরামর্শ দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ভিন্ন ভিন্ন ধারাতে তাদের জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️