রামেক হাসপাতালে প্রসূতির একসঙ্গে পাঁচ সন্তান জন্ম

রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা

রামেক হাসপাতালে প্রসূতির একসঙ্গে পাঁচ সন্তান জন্ম

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা। এদের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে ছিল। যদিও জন্মের কিছুক্ষণের মধ্যেই এক ছেলে ও এক মেয়ে মারা যায়।

গত মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সন্তান জন্ম দেওয়া প্রসূতির নাম রেশমা খাতুন (২৩)। তিনি নাটোরের লালপুর উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে প্রসব বেদনা নিয়ে ওই গৃহবধূকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকদের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশন ছাড়াই স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) মাধ্যমে রেশমা খাতুন এই পাঁচ সন্তানের জন্ম দেন।

নবজাতকদের বাবা আসিব হোসেন সবুজ জানান, সন্তানদের মা রেশমা সুস্থ আছেন। তবে তাঁদের নবজাতকেরা জন্মের পর থেকে কিছুটা দুর্বল। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।

আসিব হোসেন সবুজ আরও জানান, তিনি ঈশ্বরদী মিলিটারি ফার্মে দিনমজুরের কাজ করেন। আর্থিকভাবে তিনি অসচ্ছল। তাঁর পক্ষে সন্তানদের ব্যয়ভার বহন করা কঠিন। তিনি স্ত্রী ও সন্তানদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️