চাঁপাইনবাবগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শ্রীকান্ত হাওলাদার (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আমগাছের সঙ্গে ফাঁস নেওয়া ওই যুবকের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

মারা যাওয়া ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিলবাড়ি গ্রামের লবান হাওলাদারের ছেলে শ্রীকান্ত হাওলাদার (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া।

পরিবার,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বুধবার (১ অক্টোরবর) দিবাগত রাত ১টা পর্যন্ত শ্রীকান্ত গ্রামের সার্বজনীন দুর্গামন্দিরে ছিলেন।

কিন্তু এরপর আর তিনি বাড়ি ফিরে যাননি। পরিবার থেকে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীকান্তের বাড়ি ও গ্রামের মন্দিরের অদূরে একটি আমবাগানের আমগাছে শ্রীকান্তের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যা ও ধার-দেনার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

 শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️