চুয়াডাঙ্গায় পুলিশের পোশাকে ইয়াবা ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার-৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ বিদেশি ও দেশি আগ্নেয়াস্ত্র, গুলি, পুলিশের পোশাক, ওয়াকিটকি, ইয়াবা ট্যাবলেট ও ডাকাতির সরঞ্জামসহ ছয়জন আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে।

চুয়াডাঙ্গায় পুলিশের পোশাকে ইয়াবা ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার-৬

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ বিদেশি ও দেশি আগ্নেয়াস্ত্র, গুলি, পুলিশের পোশাক, ওয়াকিটকি, ইয়াবা ট্যাবলেট ও ডাকাতির সরঞ্জামসহ ছয়জন আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। 

 সোমবার ভোর সাড়ে ৪টায় আলমডাঙ্গা উপজেলার লক্ষীপুর বাজার এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এ ডাকাত চক্রকে গ্রেফতার করে। তারা হলো, মো. রুবেল রানা (২৯), মো. আজিজুর মন্ডল (৩৬), মো. শিলন মোল্লা (২১), মো. সবুজ আলী মিঠু (৩০), মো. মনিরুল ইসলাম (৪০) ও মো. মারুফ শেখ (২০)। এরা কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাসিন্দা।আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের জানান, ভোরে তিয়রবিলা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) সুকান্ত দাশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, লক্ষীপুর বাজার থেকে খাসকররা যাওয়ার পাকা সড়কে একটি ডিজেল তৈলের দোকানের সামনে মাইক্রোবাসে একদল অস্ত্রধারী ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান ঘটনাস্থলে ফোর্স নিয়ে উপস্থিত হন এবং ঘিরে ফেলেন মাইক্রোবাসটি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিলেও সন্দেহজনক আচরণে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এবং একপর্যায়ে ডাকাত দল আক্রমণাত্মক হলে সবাইকে গ্রেপ্তার করে।পরে তাদের কাছ থেকে

 একটি বিদেশি পিস্তল (MADE IN USA), একটি রিভলবার, একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল, একটি তালা কাটার যন্ত্র, পাঁচটি মাস্টার চাবি, একটি পুলিশের জ্যাকেট, একটি ওয়াকিটকি সদৃশ্য মোবাইল সেট, ৫০ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন ও ঢাকা মেট্রো-গ-১২-৩০৯৭ নম্বরের একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।পরে তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র, ডাকাতি ও মাদক আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️