‎আজমিরীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

‎আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজমিরীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: ‎আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবীর রঞ্জন তালুকদার। এতে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা ধ্রুব ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আজমিরীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক অভিরাম দাস, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ও আজমিরীগঞ্জ প্রেসক্লাব সভাপতি স্বপন বনিক।

‎সভায় আজমিরীগঞ্জ উপজেলার ৩৩টি সার্বজনীন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশ নেন।

‎সভায় জানানো হয়, এ বছর আজমিরীগঞ্জ উপজেলায় মোট ৩৫টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ব্যক্তিপর্যায়ে ২টি ও সার্বজনীনভাবে ৩৩টি পূজা অনুষ্ঠিত হচ্ছে।‎

‎প্রস্তুতিমূলক সভায় প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পাহারাদার ও স্বেচ্ছাসেবক নিয়োগ, বিদ্যুৎ সংযোগ এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

‎পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সভায় উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️