পবিপ্রবিতে স্মরণীয় জুলাই স্মরণিকার মোড়ক উন্মোচন

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসকে স্মরণীয় করে রাখতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিপ্রবি আয়োজন করা হলো বিশেষ কর্মসূচি

পবিপ্রবিতে স্মরণীয় জুলাই স্মরণিকার মোড়ক উন্মোচন

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসকে স্মরণীয় করে রাখতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আয়োজন করা হলো বিশেষ কর্মসূচি। এরই অংশ হিসেবে “স্মরণীয় জুলাই” শীর্ষক একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাঁর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক, এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো, জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)-এর সভাপতি মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক হাচিব মোহাম্মদ তুষার, সহকারী অধ্যাপক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ড. মুহাম্মদ ইকবাল হোসেনসহ শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

‎উল্লেখ্য, “স্মরণীয় জুলাই” স্মরণিকায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, ঐতিহাসিক প্রেক্ষাপট ও এর জাতীয় রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে অবদান তুলে ধরা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি মাইলফলক, যা নতুন প্রজন্মকে সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️