বরিশালে ভেটেরিনারি ও মেডিকেল শিক্ষার্থীদের কর্মশালা

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) প্রাঙ্গণে ভেটেরিনারি ও মেডিকেল শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) বিষয়ক দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা

বরিশালে ভেটেরিনারি ও মেডিকেল শিক্ষার্থীদের কর্মশালা

‎মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) প্রাঙ্গণে ভেটেরিনারি ও মেডিকেল শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) বিষয়ক দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এএমআর রেসপন্স অ্যালায়েন্স (BARA)-এর উদ্যোগে রবিবার (২১ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মশালায় অংশ নেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), শেবাচিম মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

‎সকাল ৯টায় সচেতনতামূলক র‌্যালির মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। র‌্যালিতে প্লেকার্ড, পোস্টার ও লিফলেট বিতরণ করে শিক্ষার্থীরা চিকিৎসক ও সাধারণ জনগণকে সচেতন করেন। পাশাপাশি ২৫টি ওয়ান হেলথ টিম অংশ নেয় “AMR কুইজ প্রতিযোগিতায়।

‎সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা— “AMR/AMU: দায়িত্বশীল প্রেসক্রাইবিং চর্চা আইনি প্রয়োগের চেয়ে বেশি কার্যকর” বিষয়ে। দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হয় কারিগরি অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির উপাচার্য ভেটেরিনারিয়ান ও খ্যাতনামা ফার্মাকোলজিস্ট অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শেবাচিমের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনির, পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম, শেবাচিমের ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং প্রিন্সিপাল অধ্যাপক ড. মো. ফয়জুল বাশার।

‎কারিগরি অধিবেশনে ড. ইব্রাহিম খলিল (SSO, FDIL, বরিশাল) ও ড. শুভ্র মণ্ডল (লেকচারার, শেবাচিম) যথাক্রমে “One Health এ AMR/AMU” এবং “BARA Initiative” বিষয়ে প্রেজেন্টেশন দেন।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য ভয়াবহ হুমকি। মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিনের আন্তঃসম্পর্ককেই কেন্দ্র করে One Health ধারণা গড়ে উঠেছে। দায়িত্বশীল প্রেসক্রিপশন ও প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার এড়িয়ে চলাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

‎অনুষ্ঠানে শিক্ষার্থীরা তিনটি বিশেষ শপথ পাঠ করেন।Colistin Oath : উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম AWaRe Oath : অধ্যাপক ড. ফয়জুল বাশার‎

‎Meropenem Oath : পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনির

‎দুপুর ১টা ৩০ মিনিটে সমাপনী বক্তব্য দেন শেবাচিম প্রিন্সিপাল অধ্যাপক ড. ফয়জুল বাশার। বিকেল ২টা ৩০ মিনিটে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করে নদীতীরবর্তী এলাকায় স্থানীয় জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালান। এর মধ্য দিয়েই দিনব্যাপী কর্মশালার সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️