চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় কলেজ শিক্ষক নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পেছন থেকে ঢাকাগামী বাসচাপায় মিঠুন কুমার দাস (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় কলেজ শিক্ষক নিহত

ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পেছন থেকে ঢাকাগামী বাসচাপায় মিঠুন কুমার দাস (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ভোলাহাট সদর থেকে মোটরসাইকেলী গোমস্তাপুর যাওয়ার পথে গোহালবাড়ি ইউনিয়নের ছাইতনতলা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত পৌনে ৮টার দিকে ভোলাহাট সদর থেকে মোটরসাইকেলযোগে গোমস্তাপুরে যাচ্ছিলেন। পথে গোহালবাড়ি ইউনিয়নের ছাইতনতলা নামক এলাকার ম্যাক্স ট্রাভেলসের একটি নৈশকোচ পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থইে নিহত হন মিঠুন।

নিহত জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের রতন কুমার দাসের ছেলে। তিনি শিবগঞ্জের রানীহাটী ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। একই ঘটনায় আহত হয়েছেন জেলার নাচোল উপজেলার চৌপুকুরিয়া গ্রামের মনসুর আলীর ছেলে ও মডার্ন হারবাল কম্পানির কর্মকর্তা এমদাদুল হক মিলন (৩৮)।

তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করেন।

এদিকে, ঘটনার পর ক্ষুদ্ধ স্থানীয়রা দেড় ঘণ্টারও বেশি সময় ভোলাহাট থেকে গোমস্তাপুরগামী সড়কটি অবরোধ করে রাখলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

ভোলাহাট থানার ওসি মতিউর রহমান বলেন, ‘মিঠুন ও মিলন ভোলাহাটে মডার্নের একটি সেমিনারে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️