ভোলাহাটে কৃষি প্রণোদনা কৃষকদের মাঝে বিতরণ 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। ২০ অক্টোবর সোমবার ১০ টার সময় রবি প্রণোদনা/২০২৫-২৬ কর্মসূচির শূভ উদ্বোধন করেছেন সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন।

ভোলাহাটে কৃষি প্রণোদনা কৃষকদের মাঝে বিতরণ 

ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। ২০ অক্টোবর সোমবার ১০ টার সময় রবি প্রণোদনা/২০২৫-২৬ কর্মসূচির শূভ উদ্বোধন করেছেন সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন।

উদ্বোধনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আখতারুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ সবুজ আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা খাদ্য কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদ সহ বিভিন্ন এলাকার সুবিধাভোগী কৃষকবৃন্দ। 

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলাহাট উপজেলায় ৪৪৯০ (চারহাজার চারশত নববই) জন/বিঘা বরাদ্দ পাওয়া গেছে। রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় চাষে সহযোগিতার জন্য অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক একটি মাত্র ফসল পাবেন।

একজন কৃষক ১ বিঘা জমির জন্য ২০ (বিশ) কেজি করে গম বীজ অথবা ০১ (এক) কেজি করে সরিষা বীজ অথবা ১০ (দশ) কেজি করে চিনাবাদাম বীজ অথবা ০১ (এক) কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার অথবা ০৫ (পাঁচ) কেজি করে মুগ বীজ অথবা ০৫ (পাঁচ) কেজি করে মসুর বীজ অথবা ০৮ (আট) কেজি করে খেসারি বীজ অথবা ০২ (দুই) কেজি করে অড়হড় বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️