বুড়িচংয়ে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক

কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনকালে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

বুড়িচংয়ে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ যুবক আটক

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনকালে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

আটক যুবকের নাম মোঃ সাইদুল ইসলাম। তিনি বুড়িচং পৌরসভার জগতপুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯টায় বুড়িচং থানার এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অবস্থায় সাইদুল ইসলামকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি চালিয়ে সামান্য পরিমাণ গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে তিনি মাদক সেবনের বিষয়টি স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে উক্ত দণ্ড প্রদান করেন। পরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️