বুড়িচংয়ে ভেজালবিরোধী অভিযানে জরিমানা আদায়

কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

বুড়িচংয়ে ভেজালবিরোধী অভিযানে জরিমানা আদায়

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে বুড়িচং ঘুষ কেবিনের স্বত্বাধিকারী নান্টু ঘোষকে ৫ হাজার টাকা, আদি ঘোষের স্বত্বাধিকারী সেনটু ঘোষকে ৫ হাজার টাকা এবং মদিনা সুইটসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সরকারের নির্দেশনা অমান্য করে স্বর্ণের পরিমাপে গড়মিল করার কারণে হরিচরণ শিল্পালয়ের স্বত্বাধিকারী স্বপন কর্মকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা যাচাই করা হয় এবং খাদ্যপণ্যের গুণগত মান পরীক্ষা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে বিএসটিআই কুমিল্লা জেলার পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমান ও ফিল্ড অফিসার মোহাম্মদ রাজিব ফকির এবং বুড়িচং থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️