কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক সফিউল্লাহর পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও নির্বাহী সদস্য মো. সফিউল্লাহ পদত্যাগ করেছেন

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক সফিউল্লাহর পদত্যাগ

আবদুল্লাহ কুমিল্লা প্রতিনিধি:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও নির্বাহী সদস্য মো. সফিউল্লাহ পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে তিনি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে এক লিখিত পদত্যাগপত্রে সফিউল্লাহ জানান, “আমি সংগঠনের শুরু থেকেই কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এই দীর্ঘ পথচলায় কখনো ব্যক্তিস্বার্থ, লোভ বা অনৈতিক কোনো লাভের চিন্তা মাথায় আসতে দিইনি। আদর্শ, সততা ও শহিদদের রক্তের প্রতি দায়বদ্ধতাই ছিল আমার একমাত্র চালিকা শক্তি।

তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে আজ আন্দোলনের ভেতরে কিছু অপসংস্কৃতি ও অনৈতিক কর্মকাণ্ড জন্ম নিচ্ছে, যা আমাদের রক্তঝরা সংগ্রাম ও ত্যাগকে উপহাস করছে। যেখানে আত্মত্যাগের জায়গায় স্বার্থপরতা, আর চেতনার জায়গায় ব্যক্তিকেন্দ্রিকতা স্থান নিচ্ছে— সেখানে বিবেকবান একজন মানুষের নীরব থাকা মানে অপরাধে অংশীদার হওয়া। আমি সেই অপরাধে শরিক হতে পারি না।

পদত্যাগের ঘোষণায় তিনি উল্লেখ করেন, “গভীর বেদনা কিন্তু পরিষ্কার চেতনা থেকে আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা জেলা কমিটির নির্বাহী সদস্য ও যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করছি। তবে আমি কোনোভাবে পরাজিত নই— কারণ আমি পদ হারালেও আদর্শ হারাইনি। আমি পদ ছাড়ছি, কিন্তু প্রতিজ্ঞা ছাড়ছি না।

শেষে সফিউল্লাহ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহিদদের আত্মত্যাগ ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নই আমার আজীবনের প্রেরণা থাকবে। আমি বিশ্বাস করি, সত্য একদিন নিজের আলোয় উদ্ভাসিত হবেই, আর আমি সেই আলোর পথে থাকব, যতই একা হতে হোক না কেন, ইনশাআল্লাহ।”

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️