বুড়িচংয়ে মুক্তিযোদ্ধার ছেলে ইয়াবাসহ আটক

কুমিল্লার বুড়িচং উপজেলার বীর মুক্তিযোদ্ধার ছেলে ইব্রাহিম আলী মাদকসহ আটক করেছে থানা পুলিশ।

বুড়িচংয়ে মুক্তিযোদ্ধার ছেলে ইয়াবাসহ আটক

মোঃ আবদুল্লাহ বুড়িচং:কুমিল্লার বুড়িচং উপজেলার বীর মুক্তিযোদ্ধার ছেলে ইব্রাহিম আলী ৩ হাজার ৪শ'৮৬ পিস ও ৪৮ গ্রাম গুড়া ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ।

(১৩ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল-লড়িবাগ সড়কের চৌধুরী ব্রিজ রেললাইন সংলগ্ন এলাকায় থানা পুলিশ এএসআই  মো.শাহপরান ও এসআই মো. জয়নুলের নেতৃত্বে পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।এসময় গোপন সংবাদের ভিত্তিতে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ইব্রাহিমের দেহ তল্লাশী চালিয়ে ৩ হাজার ৪শ'৮৬ পিস এ ৪৮ গ্রাম গুড়া ইয়াবা ট্যাবলেট আটক করে পুলিশ।

আটককৃত ব্যক্তি বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল জমাদার বাড়ির আমির আলীর গোষ্ঠীর বীর মুক্তিযোদ্ধা রেসত আলী রেসুর ছেলে মো: ইব্রাহিম আলী (৪৩)।

আসামির তথ্য সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, ইব্রাহিম ভারত থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে পায়ে হেঁটে অন্য সিন্ডিকেটের কাছে বিক্রির উদ্দেশ্য যাচ্ছিল। এসময় গোপন সংবাদের মাধ্যমে তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করা হয়েছে। স্থানীয়রা জানায়, সে নিয়মিত চোরাচালান ও মাদক পাচার করে থাকেন। সে একজন মাদকের বড় ব্যবসায়ী। এই ব্যবসা করে নিজ এলাকা চড়ানল নিজ বাড়িতে তিনি একটি আলিশান বাড়ি গড়ে তুলেছেন। তার সাথে জড়িত রয়েছে বড় একটি সিন্ডিকেট।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. লুৎফুর রহমান জানায়,ইয়াবাসহ ইব্রাহিম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলা রুজু করে সকালে আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️