চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জনস্বার্থ রক্ষায় পরিচালিত এক তদারকিমূলক অভিযানে অনিয়মের দায়ে‌ একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা বাদুড়তলা, বড় বাজার ও নিচের বাজার এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এ সময় উৎপাদিত ভূষির বস্তায় মেয়াদ উত্তীর্ণ তারিখ না লেখায় ও বিএসটিআই এর লোগো যথাযথভাবে ব্যবহার না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে হাসান ফ্লাওয়ার মিলের মালিক মোছা: জেসমিন আরাকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বড় বাজার ও নিচের বাজারে ফলের দোকান, শিশু খাদ্য, খেজুর ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান তদরাকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর একটি টিম। অভিযান চলাকালে বাজারের ফলের দোকান, ওষুধের দোকান, শিশু খাদ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য বিক্রি না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।‌ ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের নিরাপদ ভোগ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️