বুড়িচংয়ে প্রাথমিক-মাধ্যমিক ও মাদ্রাসার ১ লাখ শিক্ষার্থী পাবে টাইফয়েড টিকা

কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ের প্রায় ১ লাখ শিক্ষার্থীকে টাইফয়েড টিকা দেওয়া হবে

বুড়িচংয়ে প্রাথমিক-মাধ্যমিক ও মাদ্রাসার ১ লাখ শিক্ষার্থী পাবে টাইফয়েড টিকা
ছবি-চাঁপাই প্রেস

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ের প্রায় ১ লাখ শিক্ষার্থীকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এরই অংশ হিসেবে রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ লাকী আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান, হেলথ অ্যাসিস্ট্যান্ট আমেনা বেগম ও আবদুল্লাহ আল মামুন, সিএইচসিপি মো. ইকবাল হোসেন, এবং এফডব্লিওএ বকুল আক্তার।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া জানান, বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামী ১৮ কর্মদিবস পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান অব্যাহত থাকবে। যেসব শিক্ষার্থী বাদ পড়বে, তারা নিকটস্থ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে যোগাযোগ করে টিকা নিতে পারবেন। তিনি টিকা কার্যক্রম শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, “বুড়িচং উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ের প্রায় ১ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এটি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উদ্যোগ। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️