বুড়িচংয়ে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

নামতেই জমে উঠেছে কুমিল্লার বুড়িচংয়ে গ্রামীণ জনপদ। গ্রামবাংলার শীত মানেই খেজুরের রস সংগ্রহ।

বুড়িচংয়ে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা
ছবি-চাঁপাই প্রেস

মোঃ আবদুল্লাহ বুড়িচং:শীত নামতেই জমে উঠেছে কুমিল্লার বুড়িচংয়ে গ্রামীণ জনপদ। গ্রামবাংলার শীত মানেই খেজুরের রস সংগ্রহ। সেই দৃশ্যই যেন জানান দিচ্ছে, কিছু ঐতিহ্য এখনো জীবন্ত ও প্রাণবন্ত। ভোরে মাটির হাঁড়িতে ঝরে পড়া খেজুরের রসের মিষ্টি সুবাস যেন জানিয়ে দেয় গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য এখনো টিকে আছে।

 উপজেলার বিভিন্ন গ্রামে চলছে গাছিদের ব্যস্ততা। খেজুর গাছে নল বসিয়ে রস সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলার শ্যামপুর গ্রামের অভিজ্ঞ গাছি মোঃ সালাম তিনি দীর্ঘদিন ধরে গ্রামের অভিজ্ঞ গাছি হিসেবে রস সংগ্রহ করছেন। তিনি বলেন, ‘আগের মতো খেজুর গাছ আর দেখা যায় না। তবুও যে গাছগুলো আছে; সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করতে চেষ্টা করছি। অগ্রহায়ণ থেকে মাঘ পর্যন্ত রস সংগ্রহ চলে। দুপুরের পর থেকে গাছ প্রস্তুত করে নল বসাই। রাতভর ফোঁটা ফোঁটা রস এসে হাঁড়ি ভরে যায়। ভোরে গিয়ে রস সংগ্রহ করে বাজারে বিক্রি করি। তবে আগের মতো রস পাওয়া যায় না।

স্থানীয় জয়দল ও আবুল বলেন, ‘অনভিজ্ঞ গাছিদের ভুল পদ্ধতিতে গাছ কাটার কারণে অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে খেজুরের রসের উৎপাদনও কমে এসেছে। একসময় শীত এলে গাছিদের ঘরে শিশু থেকে বৃদ্ধ সবার ভিড় লেগে থাকতো। এখন সেই দৃশ্য বিরল হলেও গ্রামের মানুষের আগ্রহ এখনো কমেনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️