আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না-নাহিদ ইসলাম

ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে আসন্ন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশগ্রহণ করছে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম

আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না-নাহিদ ইসলাম
সংগ্রহীত ছবি

ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে আসন্ন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করছে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কারের অর্জনগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা হ্যাঁ ভোটের প্রচারণা চালাবেন।

আজ বুধবার (১০ ডিসেম্বর) ১২৫ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণার পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, আমরা কয়টা সিট পাব বা প্রত্যাশা করি।

আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাব বা পাব না এটা বিবেচনা করেও নির্বাচন করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটে চলে যেতাম।

তো নির্বাচনের লক্ষ্য কী? এনসিপির শীর্ষ নেতা বলেন, ‘আমাদের নির্বাচনের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দিতে চাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা করবে।

কারণ এই হ্যাঁ মানে হচ্ছে সংস্কার। হ্যাঁ মানে আমরা গণ-অভ্যুত্থানের পরে যতটুক অগ্রগতি করেছি সেটাকে অব্যাহত রাখা। আমাদের সংস্কারের অর্জনগুলোকে বাস্তবায়ন করা।

প্রাথমিক মনোনয়নে যারা বিবেচিত হয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম আরো বলেন, ‘যারা প্রাথমিক তালিকায় আসতে পারেননি, তাদের প্রতি আহ্বান থাকবে আমরা অবশ্যই বিবেচনা করব।

আখতার হোসেন বলেন, ‘নাগরিকের স্বার্থ ও যোগ্যতার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করার লক্ষ্যে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র_কালের কন্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️