সিলেটে বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান

সিলেটে বিএনপির নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

সিলেটে বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান

সিলেটে বিএনপির নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই সমাবেশ।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ছাড়াও দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন।

সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১টি সংসদীয় আসনে দল মনোনীত ও জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভামঞ্চে উপস্থিত রয়েছেন।

এর আগে বুধবার রাত থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন।

অনেককে ব্যানার ও দলীয় পতাকা হাতে মাঠের আশপাশে অবস্থান নিতে দেখা যায়।

বৃহস্পতিবার সকাল থেকে মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। নির্ধারিত সময়ের আগেই মাঠের একটি বড় অংশ জনসমুদ্রে পরিণত হয়।

বিএনপির নেতা-কর্মীরা ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুন ও সিলেটের বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জনসভাস্থল।সূত্র_কালের কন্ঠ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️