যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ শতাধিক মটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী যুবলীগ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়ামাহফিল আয়োজনও করা হয়

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ শতাধিক মটরসাইকেল শোভাযাত্রা

রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

গতকাল শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর শাখার সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়। তবে পাঁচ শতাধিক মটরসাইকেল নিয়ে ব্যাতিক্রম শোভাযাত্রা (র‌্যালি) করে যুবলীগ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নাহীদ আক্তার নাহান।

জানা যায়, গতকাল শনিবার ছিলো বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক নেতৃবৃন্দের নগরীর কুমারপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন। অন্য দিকে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নাহীদ আক্তার নাহান তার কাশিয়াডাঙ্গা থানাধীন চারখুটার মোড়ে অবস্থিত কার্যালয় থেকে ব্যান্ডপার্টি ও ৫০০ মটরসাইকেলে রাজশাহী সিটি কর্পোরেশন এর ৩০টি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীদের নিয়ে মটরসাইকেল শোভা যাত্রা শুরু করেন। এসময় তিনি নগরীরর ঘোড়াচত্বর, বর্নালীমোড়,রেলগেট,ভদ্রা,তালাইমারী হয়ে কুমার পাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বিরতি দিয়ে ফের জিরোপয়েন্ট,সিএনবি,কোট চত্বর, কাশিয়াডাঙ্গা হয়ে চারখুটার মোড়ে অবস্থিত কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় সেখানে আওয়ামী যুবলীগ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়ামাহফিল আয়োজনও করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️