বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-নাহিদ ইসলাম

১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-নাহিদ ইসলাম

১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জোটের পক্ষ থেকে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি। এর মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করল এনসিপি।

তিনি বলেন, ‘আমাদের এই নির্বাচনী যাত্রার দুটি বক্তব্য। প্রথমটি হলো দেশবাসীকে আহ্বান জানাচ্ছি গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। এর মাধ্যমে সংস্কার অব্যাহত রাখুন। অন্যটি হলো ওসমান হাদি ভাইকে হত্যাকারীদের বিচার আমাদের এই নির্বাচনের প্রধান এজেন্ডা।

এনসিপির আহ্বায়ক আরো বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী যাত্রা শুরু করলাম। সারা দেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা ১০ দলীয় জোটকে বিজয়ী করুন।

১০ দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এটাই প্রত্যাশা করি। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে।

জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে, সংস্কারের অগ্রযাত্রাকে নিয়ে যেতে হলে ১০ দলীয় জোটের বিকল্প নেই।এসময় নেতাকর্মীরা ‘গণভোটে হ্যাঁ বলি, জিতবে এবার শাপলা কলি’ স্লোগান দেন।সূত্র_কালের কন্ঠ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️