দুমকীতে কালবৈশাখী ঝড়ের কবলে বসতঘর ও মাহিন্দ্রাগাড়ির ওপরে গাছপড়ে আহত-২

পটুয়াখালীর দুমকীতে বৈশাখের প্রথম দিনে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বসত ঘর উড়িয়ে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।এছাড়াও লেবুখালী-বগা মহাসড়কে মাহিন্দ্রা গাড়ির ওপরে গাছ পড়ে ২ জন যাত্রী আহত হয়েছেন

দুমকীতে কালবৈশাখী ঝড়ের কবলে বসতঘর ও মাহিন্দ্রাগাড়ির ওপরে গাছপড়ে আহত-২

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে বৈশাখের প্রথম দিনে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বসত ঘর উড়িয়ে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।এছাড়াও লেবুখালী-বগা মহাসড়কে মাহিন্দ্রা গাড়ির ওপরে গাছ পড়ে ২ জন যাত্রী আহত হয়েছেন। এতে বগা-লেবুখালী মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার ৩ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

‎আহত যাত্রীরা হলেন- পার্শ্ববর্তী উপজেলা বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের আতিকুর রহমান সুমন(৫৫) ও সরোয়ার হোসেন(৫০)।

‎সোমবার (১৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গাবতলি গ্রামের মাসুদ চৌকিদারের ঘরের পেছনের বারান্দা ও তার বড়ো ভাই আজিজ শিকদারের বসত ঘরটি ঝড়ে উড়িয়ে পাশ্ববর্তী পুকুরে ফেলে দিয়েছে। অপরদিকে উপজেলার রাজাখালী ও ফার্মগেট এলাকার মাঝামাঝি বগা লেবুখালী মহাসড়কে একটি বড়ো রেইনট্রি গাছ মাহিন্দ্রা গাড়ির ওপরে পড়ে। এতে দু'জন যাত্রী আটকে যায়। প্রশাসন ও ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে আহতদের দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ ২ ঘন্টা সময় চেষ্টা চালিয়ে মহাসড়ক থেকে গাছটি কেটে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। এছাড়াও উপজেলার বিভিন্নস্থানে রাস্তায় গাছ ভেঙে পড়ে যোগাযোগ বন্ধ হয়েছে বলে জানান তিনি।

‎স্থানীয় বাসিন্দা মোঃ জলিল সিকদার জানান, খবর পেয়ে এসে দেখি আজিজ সিকদার কাকার পুরো ঘরটিই পুকুরে ফেলে দিল। রাতে যে কী খাবে সে অবস্থও এখন তার নেই। সমাজের বিত্তবান লোকজনদের এই মুহুর্তে পাশে দাঁড়ানোর আহবান করেন তিনি।

‎বসত ঘর হারিয়ে অসহায় আজিজ সিকদার বলেন, আমার নতুন ঘরটি ঝড়ে উড়িয়ে নিয়ে গেল। আমি দিনমজুর মানুষ। খুব কষ্ট করে এই ঘরটি উঠায়েছিলাম। এতে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার আবুজর মোঃ ইজাজুল হক বলেন, উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️