চুয়াডাঙ্গায় কাঁচা ঝালের কেজি ৩২০ টাকা দিশেহারা ক্রেতা 

চুয়াডাঙ্গা, কাঁচা মরিচ, ঝালের দাম, বাজার মূল্য, ৩২০ টাকা কেজি, মূল্যবৃদ্ধি, দিশেহারা ক্রেতা, সবজির বাজার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, ভোক্তার ভোগান্তি

চুয়াডাঙ্গায় কাঁচা ঝালের কেজি ৩২০ টাকা দিশেহারা ক্রেতা 

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-নেহালপুর ইউনিয়নের বাজার গুলোতে গতকাল শুক্রবার আজ শনিবার হিজল গাড়ী বাজারে কাঁচা ঝাল ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

হঠাৎ ঝালের দাম বৃদ্ধি পাওয়াতে দিশেহারা হয়ে পড়ছে ক্রেতাগণ। বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষ।সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়, কাঁচা ঝালের পোয়া ৮০ টাকা করে বিক্রি হচ্ছে।

কৃষ্ণপুর বটতলার বাজারের তরকারি ব্যবসায়ী মোঃ হাকিম আলী বলেন, গত কয়েক হাটে আমরা কাঁচা ঝাল ২২০-২৫০ টাকা কেজিতে বিক্রি করছি আবহাওয়া একটু খারাপ হওয়ার জন্য ঝাল বাজারে উঠছে কম তাই আমরা বেশি দামে কিনছি ফলে আজ দাম বেশি।

ব্যবসায়ী মানিক আলী বলেন, পাইকারী বাজার থেকে আমরা যেমন কিনি খুচরা ১০-১৫ টাকা বেশি বেচি।

আমাদের কি করার পাইকারি বাজার দেখেন।বাজারে কাঁচা ঝাল কিনতে আসা সকলেই বলেন, যেখানে পোল্ট্রি মুরগির কেজি ১৬০-১৭০ টাকা সেখানে কিভাবে ঝালের দাম ৩২০ টাকা হয়। এটা আমাদের মত সাধারণ মানুষের জন্য জুলুম। তবে এভাবে মরিচের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া সত্যি হতাশার, নিয়মিত বাজার মনিটরিং করে অচিরেই এই সমস্যার সমাধান করে সাধারণ খেটে খাওয়া মানুষের মুখে ফোটাবে এই আশা এখন ইউনিয়নের সকলের।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️