মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাবি ছাত্রী নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফারহানা ওয়াহিদা অমি (২৬) নামের এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্রী নিহত হয়েছেন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাবি ছাত্রী নিহত

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফারহানা ওয়াহিদা অমি (২৬) নামের এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা ওয়াহিদা অমি মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মেহরাব হোসেন বলেন, সকালে রাইনুল ইসলাম মোটরসাইকেলে তার স্ত্রী অমিকে নিয়ে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে যাওয়া একটি বালিভর্তি ট্রাকের সামনে মোটরসাইকেলটি চলে আসে এবং ওভারটেক করার সময় মোটরসাইকেলটি পাশের ইটের গাদায় ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই ফারহানা নিহত হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️