‎নবীগঞ্জে অপহরণের তিন মাস পর স্কুলছাত্রী উদ্ধার ও যুবক গ্রেফতার  

‎নবীগঞ্জে অপহরণের তিন মাস পর স্কুলছাত্রী উদ্ধার ও যুবক গ্রেফতার  

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে তিন মাস আগে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অপহরণ মামলার মূল আসামি শাহরিয়া আরশ (২১) কে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে ইনাতগঞ্জ বাজার এলাকায় র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করে।

‎র‍্যাব জানায়, নবীগঞ্জ উপজেলার শেখ জামালের ছেলে শাহরিয়া আরশ একই এলাকার দশম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন। বিষয়টি জানার পর মেয়েটির পরিবার আরশের মাকে বিষয়টি অবহিত করলেও কোনো ফল মেলেনি।

‎পরবর্তীতে গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান আরশ ও তাঁর সহযোগীরা। পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও মেয়েটির কোনো সন্ধান পাননি। পরে নবীগঞ্জ থানায় এ ঘটনায় অপহরণ মামলা (নং–৪/২১২) দায়ের করা হয়।

‎মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং মূল আসামি শাহরিয়া আরশকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, “উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও গ্রেপ্তার শাহরিয়া আরশকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি (তদন্ত) মো: দুলাল মিয়া জানান, উদ্ধার হওয়া শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️