চুয়াডাঙ্গায় মাদক সেবন করা নিয়ে সংঘর্ষে নারীসহ ৬ জন জখম-আটক-৩

চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ায় মাদক সেবন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংঘটিত এ ঘটনায় নারীসহ ৬ জন ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে আহত হয়েছে।

চুয়াডাঙ্গায় মাদক সেবন করা নিয়ে সংঘর্ষে নারীসহ ৬ জন জখম-আটক-৩

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ায় মাদক সেবন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংঘটিত এ ঘটনায় নারীসহ ৬ জন ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে আহত হয়েছে।

আহতরা হলো- চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ার মৃত সালাউদ্দীনের স্ত্রী শিল্পী খাতুন (৪০) ও তার ছেলে নোমান (২০), একই এলাকার টিটনের স্ত্রী মিনু খাতুন (৪০) ও তার ছেলে পুলক (২২), বাগানপাড়ার জাহাঙ্গীরের ছেলে মানিক (৩২) এবং মসজিদপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে ফিরোজ। আহতদের মধ্যে নোমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, মসজিদপাড়ার টিটনের ছেলে সিয়াম এবং আব্দুল কুদ্দুসের ছেলে শিপলু নিয়মিত মাদক সেবন করে। বুধবার রাতে তাদের দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। বিরোধের একপর্যায়ে সিয়াম শিপলুকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়। এ ঘটনাকে কেন্দ্র করেই গতকাল বৃহস্পতিবার সকালে শিপলুর মা সিয়ামের বাড়িতে গিয়ে এ নিয়ে অভিযোগ করেন। যা থেকে দুই পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিকেলের দিকে উত্তেজনা চরমে পৌঁছালে দুই পক্ষই ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় চারজনকে কুপিয়ে এবং দুজনকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা সবাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন আক্তার বলেন, নোমানের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। মানিক ও ফিরোজ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অন্যদের শরীরেও ধারালো অস্ত্রের ক্ষত পাওয়া গেছে, তাদের ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, মাদক সেবন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আহত ফিরোজ, সোহান ও মানিক নামে ৩ জনকে থানা হেফাজতে রাখা হয়েছে

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️