হবিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

হবিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত জেলা ডিএনসি কার্যালয়ের উপ-পরিদর্শক মীরা রানী দেবীর নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আটক ব্যক্তি হলেন—চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মো. ইদ্রিস দালালের ছেলে মো. আলমগীর হোসাইন (৩২)। অভিযানকালে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চুনারুঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি সূত্রে জানা গেছে, জেলায় মাদক নির্মূল ও মাদকসেবীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অভিযান চলমান থাকবে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার ও কঠোরভাবে পরিচালনা করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️