চুয়াডাঙ্গায় লাইসেন্সবিহীন জৈবসার উৎপাদন মর্ডান এগ্রোকে জরিমানা

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় লাইসেন্সবিহীন জৈবসার উৎপাদনের অভিযোগে মর্ডান এগ্রো নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

চুয়াডাঙ্গায় লাইসেন্সবিহীন জৈবসার উৎপাদন মর্ডান এগ্রোকে জরিমানা

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার আলুকদিয়ায় লাইসেন্সবিহীন জৈবসার উৎপাদনের অভিযোগে মর্ডান এগ্রো নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে বৈধ লাইসেন্স না পাওয়া পর্যন্ত জৈবসার উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল, সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এবং পুলিশের একটি টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবালের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় মর্ডান এগ্রো প্রতিষ্ঠানে কোনো প্রকার বৈধ লাইসেন্স ছাড়াই জৈবসার উৎপাদন চলছে, এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন। পরে অভিযোগের সত্যতা পায় এবং সার ব্যবস্থাপনা আইনে প্রতিষ্ঠানের মালিক আরিফ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রিফাত আরা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, লাইসেন্স ছাড়া জৈবসার উৎপাদনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️