নারায়ণগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ছগির ৫৫ নামের এক পথচারী নিহত হয়েছেন

নারায়ণগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ছগির (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।  সোমবার ১৩ অক্টোবর সকালে আড়াইহাজার পৌরসভার পায়রা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ছগির উপজেলার আতাদী এলাকার মৃত নঈম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটার উদ্দেশে বাড়ি থেকে বের হন মো. ছগির। তিনি আড়াইহাজার চৌরাস্তা পায়রা চত্বরে পৌঁছালে ঢাকা মেট্রো ঘ-১৯-১১৮৪ নম্বরের সিলভার রঙের একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাছির আহমেদ বলেন, ‘সকালে প্রাইভেট কার চাপায় ছগীর নামে একজন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। পলাতক চালককে আটক করতে অভিযান চলছে।’

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️