কেরু চিনিকলের স্লো-ফায়ারিংয়ের শুভ উদ্বোধন

দেশের সবচেয়ে বড় চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির ২০২৫-২৬ মাড়াই মৌসুম শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। সে উপলক্ষে চিনিকলের বয়লিং হাউজে স্লো-ফায়ারিং আগুন নিক্ষেপের মধ্যে দিয়ে শুভ উদ্ধোধন করা হয়েছে।

কেরু চিনিকলের স্লো-ফায়ারিংয়ের শুভ উদ্বোধন

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-দেশের সবচেয়ে বড় চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির ২০২৫-২৬ মাড়াই মৌসুম শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। সে উপলক্ষে চিনিকলের বয়লিং হাউজে স্লো-ফায়ারিং আগুন নিক্ষেপের মধ্যে দিয়ে শুভ উদ্ধোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে কেরুর বয়লিং হাউজের সামনে স্লো-ফায়ারিং উদ্বোধন করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক মীর রাব্বিক হাসান। এর আগে, মিল হাউজের বয়লার বিভাগে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘১৯৩৮ সাল থেকে মিলটি একইভাবে চলছে। বয়লিং হাউজ মিলের একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেজন্য আমরা পরীক্ষামৃলকভাবে ১৫/২০ দিন আগে দেখে নিই কোনো সমস্যা আছে কি না। যদি সমস্য থাকে তাহলে আমরা দ্রত সারিয়ে তুলতে পারব।’

বিএমআরআই প্রকল্পের কাজ আবারও শুরু হয়েছে। আগামী বছর আমাদের নতুন বয়লিং হাউজ চালু হবে। তাই এ চিনিকলটি বাঁচিয়ে রাখতে হলে আপনারা বেশি বেশি আঁখ লাগান। আগামী বছর কৃষকদের কথা চিন্তা করে আঁখের মৃল্য বৃদ্ধি করা হবে।’

রাব্বিক হাসান বলেন, ‘এবার ২ মাসের অধিক মিলটি চলবে। প্রত্যেক শ্রমিক কর্মচারীদের অনুরোধ করব মিলটি টিকিয়ে রাখতে হলে সবাই আঁখ লাগান, মিলটি প্রাণ ফিরে পাক। ২০২৫-২৬ মাড়াই মৌসুমে বড় ধরনের কোনো যান্ত্রিক সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য সকল যন্ত্রাংশ ট্রায়াল দেওয়া হচ্ছে। পাশাপাশি কোনো সমস্য আছে কি না সেটিও দেখা হচ্ছে। তবে মিলটি মাড়াই মৌসুম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা রাখি, সকল প্রতিকূলতা মোকাবিলা করে মাড়াই মৌসুম সম্পন্ন করা সম্ভব হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: কেরু চিনিকলের মহাব্যবস্থাপক কারখানা সুমন কুমার শাহা, অর্থ আব্দুস সাত্তার, জিএম (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) এডিএম মীর্জা গালিব, স্টোর ইনচার্জ লিংকন ঢালী।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️