বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বরগুনার শাখারিয়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহাগ হাওলাদার ৩৫ নামে এক যুবকের মৃত্যু হয়েছে

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১
প্রতীকী ছবি

বরগুনা প্রতিনিধিঃ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বরগুনার শাখারিয়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহাগ হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

মারা যাওয়া সোহাগ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মজিবর হাওলাদারের ছেলে। আহত ব্যক্তির নাম সাইদুল ইসলাম। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগ এবং সাইদুল মোটরসাইকেলে করে পটুয়াখালী যাচ্ছিলেন। শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি নসিমন তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় দুই জনই সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। আহত সাইদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

হলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম গাজী বলেন, “সড়ক দুর্ঘটনায় আমাদের এলাকার সোহাগ হাওলাদার নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক সাইদুলকে মুমূর্ষু অবস্থায় বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “নসিমনের হেডলাইট না থাকায় দুর্ঘটনা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেনি পরিবার। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️