বুড়িচংয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

বুড়িচংয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বুড়িচং থানা পুলিশ।

রোববার (১ মার্চ) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।

তিনি জানান, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় মান্নান মেম্বারের বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে বাড়ির মালিক আবু তাহেরের ছেলে মোহাম্মদ রাসেল মিয়ার (৩৮) বসতঘর থেকে ১৭৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

এ সময় ঘটনাস্থল থেকে রাসেল মিয়া এবং গোবিন্দপুর পশ্চিমপাড়া এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ আবুল খায়ের (২৬) কে গ্রেপ্তার করা হয়।

ওসি লুৎফুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা মাদক ব্যবসা বা বহনের সঙ্গে জড়িত থাকবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️