বুড়িচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে

বুড়িচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

মোঃ আবদুল্লাহ বুড়িচং:কুমিল্লার বুড়িচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর উদারগাজী বাড়ি বধ্যভূমিতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. সরু মিয়া। 

পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শেফাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, শহীদ পরিবারের পক্ষে হাজী আবু হানিফ, পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হক, বিএনপির পীরযাত্রাপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. নসু মিয়াসহ অন্যান্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, সাবেক প্রধান শিক্ষক মো. হাবীবুর রহমান, অধ্যক্ষ মাওলানা মো. নেয়ামত উল্লাহ, অধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ও আবদুল ওহাব মাস্টার।

অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন আবিদপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নেয়ামত উল্লাহ।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️