‎মাধবপুরে পাঁচটি ট্রাকভর্তি সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে পাঁচটি ট্রাকভর্তি প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

‎মাধবপুরে পাঁচটি ট্রাকভর্তি সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে পাঁচটি ট্রাকভর্তি প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত এ অভিযানে ভারতীয় জিরা, কসমেটিকস, ব্লেড, চকলেটসহ বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।

‎বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি টহল দল জানতে পারে, চুনারুঘাট ও সাতছড়ি রোড দিয়ে ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে পাচার করা হবে। পরে গত (২০ নভেম্বর) মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে দিন-রাতব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযান চলাকালে সন্দেহভাজন ট্রাকগুলো থামিয়ে তল্লাশি করা হলে দেখা যায়, বালু, পাথর ও ইটের টুকরার নিচে অভিনব কায়দায় লুকানো ছিল ভারতীয় চোরাচালানি পণ্য। পরে বিজিবি পাঁচটি ট্রাক ও পণ্য জব্দ করে।

‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযান জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎তিনি আরও জানান, জব্দ করা পণ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরাচালানি চক্র শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

‎বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকাবাসীকে চোরাচালান ও মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️