‎হবিগঞ্জে ভারতীয় শাড়িসহ তিনজন আটক

‎হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে ভারতীয় জর্জেট শাড়ি পাচারের সময় তিনজনকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

‎হবিগঞ্জে ভারতীয় শাড়িসহ তিনজন আটক

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে ভারতীয় জর্জেট শাড়ি পাচারের সময় তিনজনকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

‎শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) ভোররাত ৫টা ১৫ মিনিটের দিকে থানার রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালিত হয়। 

‎বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে এসআই মোঃ ইব্রাহিম আকন্দ এবং সঙ্গীয় ফোর্স ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর (বাগানবাড়ী) এলাকায় একটি ডিআই পিকআপ থামিয়ে তল্লাশি চালান।

‎তল্লাশিতে গাড়ির পিছনে রাখা ছয়টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ২৫৫ পিস ভারতীয় জর্জেট শাড়ি উদ্ধার করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

‎আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কলতা গ্রামের মো: রহমত আলী ছেলে মোঃ মান্নান আহম্মেদ (৪৮), সিলেট জেলার শাহপরান উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের খাদিমনগর নোয়াগাঁও গ্রামের মৃত তবারক আলী ছেলে নূর উদ্দিন (৩২),একই গ্রামের মৃত আশরাফ আলী ছেলে মোঃ আব্দুর রউফ ওরফে রুবেল (৩২)। 

‎বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত অব্যাহত রাখছে।

‎স্থানীয়রা মহাসড়কজুড়ে ভারতীয় পণ্য পাচার রোধে পুলিশের অভিযান আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️