ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন আটক

অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালিয়ে রোগীর সিটের নিচ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়

ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন আটক

নাটোরের সিংড়ায় অ্যাম্বুলেন্স থেকে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি) রাজশাহী।

 বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাটোর-সিংড়া মহাসড়কের খেজুরতলা বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন,কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানাধীন ইব্রাহিম আলীর ছেলে অ্যাম্বুলেন্স চালক কামরুল হাসান (২০) এবং রংপুর জেলার ইসলামপুর এলাকার লিয়াকত আলীর ছেলে রবিউল ইসলাম(৪০)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকদিন থেকে সিংড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে নাটোর-সিংড়া মহাসড়কের খেজুরতলা বাজারে চেকপোষ্ট বসিয়ে কুড়িগ্রাম থেকে পাবনা অভিমুখে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সকে চ্যালেঞ্জ করে নাটোরের খেজুরতলা বাজারে চেকপোস্ট দাঁড় করানো হয়। এ সময় অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালিয়ে রোগীর সিটের নিচ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় চালক কামরুল হাসান ও রবিউল ইসলাম নামে দুই জনকে আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️