বড়লেখায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার-যুবক আটক

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বরিশালের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাব

বড়লেখায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার-যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বরিশালের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় একজনকে আটক করা হয়েছে। আটক জাহিদুল ইসলাম ভোলা জেলার সদর উপজেলার বাগমারা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ও র‍্যাব-৮ বরিশালের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, বরিশালের বাবুগঞ্জ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে প্রস্তাব দেওয়া ও উত্যক্ত করছিল অভিযুক্ত জাহিদুল। বিষয়টি ভিকটিমের পরিবার জানালে তাকে সতর্ক করা হয়। কিন্তু এরপরও উত্যক্ত করা থামেনি।

পরিবারের অভিযোগ, ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে রাস্তা থেকে কয়েকজন সহযোগীসহ জোরপূর্বক একটি মাহেন্দ্র গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় শিক্ষার্থীর। এ ঘটনায় ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে বড়লেখায় অভিযান চালিয়ে ছাত্রীটিকে উদ্ধার এবং সন্দেহভাজন জাহিদুল ইসলামকে আটক করা হয়।

র‍্যাব জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️