রাজধানীতে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেপ্তার-১৮

রাজধানীর রায়েরবাজার ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য ১৮ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

রাজধানীতে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেপ্তার-১৮

রাজধানীর রায়েরবাজার ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য ১৮ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলে বসিলা সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন—শাহরিয়ার (২২), লিংকু (৪৪), ইয়াসিন (২০), ইয়াসিন (২১), জসিম (১৯), স্বাধীন (২৪), রিয়াজ (১৮), নিজাম (২৩), মাহাবুব (৩৫), হৃদয় (৩৫), আকাশ (৩০), নিদ্রয় (১৮), সানি (২০), করিম (২৩), রুজন (৩০), সাকিব (১৮), ফয়সাল (২২) ও উজ্জ্বল (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

অভিযানকালে ১২টি ধারালো তলোয়ার, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুঠার, ২টি ধারালো সামুরাই, ১৩টি স্মার্টফোন, মাদক বিক্রির নগদ ৪০ হাজার ২০০ টাকা, ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান,অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, যাচাই-বাছাই শেষে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের কাছ থেকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান সেনাবাহিনী।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️