নবীগঞ্জে ২০ বালিহাস পাখিসহ দুই শিকারীর জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে শিকার করা ২০টি বালিহাস পাখি উদ্ধার করেছে বন বিভাগ। পরে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

নবীগঞ্জে ২০ বালিহাস পাখিসহ দুই শিকারীর জরিমানা

স্বপন রবি দাশ-হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে শিকার করা ২০টি বালিহাস পাখি উদ্ধার করেছে বন বিভাগ। পরে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়। বুধবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর শেরপুর রোড থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম এবং হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন। পরে সালামতপুর বাইপাস এলাকার একটি জলাশয়ে উদ্ধারকৃত বালিহাস পাখিগুলো অবমুক্ত করা হয়।

‎অভিযানকালে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।

‎অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের দায়ে নবীগঞ্জ উপজেলার পূর্ব দেবপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে সজ্জাদ মিয়া এবং পৌর এলাকার চরগাঁও গ্রামের এংরাজ মিয়ার ছেলে জয়নাল মিয়াকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২–এর ৩৮(২) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

‎সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, “অবৈধভাবে পাখি শিকার ও বন্যপ্রাণী ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️