চাঁপাইনবাবগঞ্জে সদ্দার গুষ্টি যুব সংঘ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

চাঁপাইনবাবগঞ্জে সদ্দার গুষ্টি যুব সংঘ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নারায়নপুর ইউনিয়নের সদ্দার গুষ্টি যুব সংঘ উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় শহরের ডাঃ আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক,রহুল আমিন,সাদ্দাম আলী,শফিকুল ইসলাম শফি,রুহুল আমিন,বজলার রহমান নিপুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে এলাকার সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় এলাকার মৃতদের মাগফিরাত কামনা এবং এলাকাবাসীর শান্তি,কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে বক্তারা বলেন,পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি অর্জনের মাস। এ মাসে সকলকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার শপথ নিতে হবে। সমাজে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং রমজান ও ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন,এলাকার উন্নয়ন ও সাফল্যের জন্য সবাইকে বেশি বেশি দোয়া করতে হবে এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️