চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় সভা

রাজনৈতিক দল বা ব্যক্তিবিশেষের পরামর্শে নয়, জেলা প্রশাসন সিরাতুল মোস্তাকিমের পথে চলবে

চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল বা ব্যক্তিবিশেষের পরামর্শে নয়, জেলা প্রশাসন সিরাতুল মোস্তাকিমের পথে চলবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি। 

জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, কোন দলীয় বা ব্যক্তি বিশেষের কাছে আমার দায়বদ্ধতা নেই। আমার দায়বদ্ধতা বিবেকের কাছে, জনগণের কাছে। আমি সিরাতুল মোস্তাকিমের (সরল পথ) পথে চলব। এতে কে কি মনে করলো সেটা বিষয় নয়। প্রশাসন শতভাগ দুর্নীতিমুক্ত হবে উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন,দুর্নীতিমুক্ত করতে না পারলে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

আব্দুস সামাদ আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। চাঁপাইনবাবগঞ্জকে মডেল জেলা হিসেবে রুপান্তর করতে চাই।

গত ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মো. আব্দুস সামাদ। এরপর বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন তিনি। এরই অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️